1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও আদর্শিক সংকট হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার চালুর বিষয়ে সুখবর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

প্রায় এক বছর ধরে বন্ধ থাকার পর মালয়েশিয়ায় ফের বাংলাদেশের শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাসিফউদ্দিন নাসিটিওনের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সম্ভাবনা দেখা দিয়েছে।

ওই বৈঠকে আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো প্রকার শর্ত ছাড়া বাংলাদেশ থেকে কম খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে কথা বলেন বলে একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, গত বছর শেষ মুহূর্তে যেসব বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়া আটকে গেছিল তারা খুব শিগগিরই মালয়েশিয়া যেতে পারবেন। সেই সংখ্যা ছিল প্রায় ১৭ হাজারের মতো। মালয়েশিয়া তাদের ব্যাচ ভিত্তিতে নিতে রাজি হয়েছে। প্রথম ব্যাচের জন্য তারা ৭ হাজার ৯২৬ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই তারা মালয়েশিয়াতে কাজ করার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আমাদের আশস্ত করেছেন যে লোক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

এর আগে বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের বিশেষ করে বাংলাদেশিদের নিরাপত্তা ও অবৈধ কর্মীদের বৈধ করণ, এবং নতুন করে শ্রমিক পাঠানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার খোলার বিষয়টিকে মালয়েশিয়ান সরকার ‍গুরুত্ব দিয়ে দেখছে এবং শিগগিরই বাংলাদেশের শ্রমিক নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এসময় বাংলাদেশ থেকে কম খররে কর্মী পাঠানোর বিষয়েও গুরুত্ব দেয়া হয়।

বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের, বিশেষ করে বাংলাদেশ থেকে আসা কর্মীদের কল্যাণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই শ্রমিকদের জন্য একটি নিরাপদ, ন্যায্য এবং সম্মানজনক কর্মসংস্থান বাস্তুতন্ত্র নিশ্চিত করার জন্য কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অন্যদিকে বিকালে মালয়েশিয়া মানবসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম মালয়েশিয়ার ‘মাদানি মালয়েশিয়া’ কাঠামোর মধ্যে ইহসান, কেডিলান এবং কেসেহাতানের মূল নীতির সাথে সামঞ্জস্য রেখে বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করে একটি নীতিগত কর্মসংস্থানের গন্তব্য হিসেবে অব্যাহত রাখার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন।

এতে আরও বলা হয়, এই সফর বিশ্ব শ্রমবাজারে সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের মধ্যে উন্মুক্ততা এবং সহযোগিতার মনোভাব প্রতিফলিত করে। পাশাপাশি টেকসই উন্নয়ন এবং সর্বজনীন কল্যাণের এজেন্ডাকে সমর্থন করে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT