1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

যুক্তরাষ্ট্রের ১১০ পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫

বাংলাদেশ আমদানি পণ্যের শুল্ক ও কর ধাপে ধাপে কমিয়ে আনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি এই প্রস্তাব করেন।

অর্থ উপদেষ্টা জানান, আগামী বাজেটে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টির শুল্ক কমানো, ৯টির সম্পূরক শুল্ক পুরোপুরি তুলে দেওয়া এবং ৪৪২টির সম্পূরক শুল্ক হ্রাসের প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া বর্তমানে প্রযোজ্য ন্যূনতম ও ট্যারিফ মূল্য ধাপে ধাপে তুলে নেওয়া হবে। ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্কের হার যৌক্তিক করার প্রস্তাবও করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটের মোট পরিমাণ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেট (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট আকার হ্রাস পাওয়ার ঘটনা।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT