1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ চীন থেকে রাসায়নিক উপাদানে ঠাসা ইরানি জাহাজগুলো দেশে ফিরছে: ওয়াশিংটন পোস্ট গুম ও নিহতদের পরিবারের পাশে থাকতে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস বিএনপি মহাসচিবের নতুন নিয়মে বিক্রি হচ্ছে জ্বালানি তেল যুদ্ধের আর্থিক চাপ: যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ ফেরত নিচ্ছে উপসাগরীয় দেশগুলো তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০দিন দিনাজপুর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে দিনাজপুর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

সোমবার (৩ জুন) দিনাজপুর হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভারতের সঙ্গে আগামী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম। আগামী ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু করা হবে।

দিনাজপুর হিলি ইমিগ্রেশন ওসি পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, কোরবানির ঈদ উপলক্ষে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এজন্য হিলি স্থলবন্দরে পুলিশ এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা ঈদের ছুটির মধ্যেও বিশেষ দায়িত্বে নিয়োজিত থেকে যাত্রী পারাপার কার্যক্রমে সব ধরনের ব্যবস্থায় নিয়ে যেতে থাকবেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT