1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য নির্দেশনা জারি

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থীদের তাদের আসন এবং কক্ষ শনাক্ত করার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। এ কারণে পরীক্ষার্থীদের আসন এবং কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল পৌনে ১০টার পরে কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রার্থীদের পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে।

বিসিএস লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং হলের পরিবেশ সুশৃঙ্খল রাখার জন্য, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ নির্দেশাবলি যথাযথভাবে অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT