1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

অবসরের এক সপ্তাহ আগে ৫ সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্র সফরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫

অবসরে যাওয়ার মাত্র এক সপ্তাহ আগে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। গত ২৬ জুলাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমাজেসবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট পাঁচজন সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন।

‘সোশ্যাল প্রটেকশন অ্যান্ড লেবার নলেজ এক্সচেঞ্জ ইভেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন তাঁরা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ৪ আগস্ট। অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে সচিবের বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ বর্তমান সচিবের মেয়াদ যেহেতু এক সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে তাই এই সামাজিক সুরক্ষা বিষয়ের সম্মেলনে উনি না গিয়ে অন্য কেউ যেতে পারতেন। তাহলে তিনি সম্মেলন থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়নে কাজে লাগাতে পারতেন।’

সচিব ড. মোঃ মহিউদ্দিনের সঙ্গে অন্যান্য সফরসঙ্গীরা হলেন-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নারগিস খানম, সমাজেসবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাদিকুর রহমান খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাজমুল আহসান, সমাজসেবা অধিদপ্তরে আইএসও প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা।

মন্ত্রণালয়ের অফিস আদেশ থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ‘সোশ্যাল প্রটেকশন অ্যান্ড লেবার নলেজ এক্সচেঞ্জ ইভেন্ট’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে তারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সম্মেলন শেষে সম্মেলেনর অভিজ্ঞতা নিয়ে একটি রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দিতে হবে সফরকারীদের।

অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে সরকারি সফর বিষয়ে বক্তব্যের জন্য সচিব মোঃ মহিউদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT