1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আমদানিতে বাণিজ্যিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বাণিজ্যিক লেনদেনকে আরও সহজ করতে আমদানির বিপরীতে অগ্রিম পরিশোধের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, ‘বাণিজ্যিক লেনদেনকে আরও সহজ করতে পূর্ববর্তী সীমা যথাক্রমে ২০ হাজার মার্কিন ডলার এবং ৫০ হাজার মার্কিন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে, বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের পুনঃপরিশোধের গ্যারান্টি ছাড়া ১০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ পর্যন্ত অগ্রিম পরিশোধের অনুমোদন করেছিল।

এছাড়াও, রপ্তানিকারকদের রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ অনুমোদিত ছিল।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ বিষয়ে অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT