1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত ব্রেকফাস্ট মিটিং অনুষ্ঠিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় “পোর্ট ও লজিস্টিকস ম্যানেজমেন্ট” বিষয়ক ব্রেকফাস্ট মিটিং আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলিকট ড্রেজ এন্টারপ্রাইজ, এলএলসি-এর ব্যবসা উন্নয়ন পরিচালক ফিলিপ গ্রত। সভার স্পনসর ছিল ইউপিএস বাংলাদেশ।

উদ্বোধনী বক্তব্যে অ্যামচ্যাম বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, দেশের লজিস্টিকস খাত প্রায় ৭০ লাখ মানুষের কর্মসংস্থান ও জিডিপিতে ২০ শতাংশ অবদান রাখলেও এখনও অপর্যাপ্তভাবে সমন্বিত। তিনি জানান, বিশ্বব্যাপী সূচকে বাংলাদেশের অবস্থান দুর্বল, বিশেষত কাস্টমস ক্লিয়ারেন্স ও অবকাঠামোতে স্কোর মাত্র ২.৩। ২০২৪ সালে প্রণীত লজিস্টিকস নীতিমালা এখনও বাস্তবায়িত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি অংশীজনদের সমন্বয়, কার্যকর কৌশল গ্রহণ ও নীতিমালার প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

ফিলিপ গ্রত বাংলাদেশে তাঁর ১৬ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্ব উল্লেখ করেন। তিনি বলেন, লজিস্টিকসে পণ্য, খরচ ও তথ্যের রিয়েল-টাইম ট্র্যাকিং অত্যন্ত জরুরি। এ জন্য ক্লাউড-ভিত্তিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে।

এরপর অ্যামচ্যামের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদের সঞ্চালনায় অংশীজনদের সঙ্গে এক আলোচনা সভা হয়। এতে পোর্ট ও লজিস্টিকস খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা, মার্কিন বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক পরিবেশ শক্তিশালীকরণ এবং বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করা হয়। আলোচনায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এমএসসি, সামিট অ্যালায়েন্স পোর্ট, কনভেয়র লজিস্টিকস, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক পোর্ট অপারেটর ও মেরিটাইম বিশেষজ্ঞসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ মতামত দেন।

রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম বন্দর দেশের মোট বাণিজ্যের ৯৬ শতাংশ এবং কনটেইনারের ৯৮ শতাংশ পরিচালনা করে। তিনি বলেন, অতিরিক্ত নির্ভরতা কমাতে জাতীয় পোর্ট নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে, যা বছরের শেষ নাগাদ প্রকাশ হতে পারে। এ ছাড়া ই-গেট, রিয়েল-টাইম ট্র্যাকিং ও বিশেষায়িত অ্যাপসের মাধ্যমে বন্দরের ডিজিটাল রূপান্তর এগিয়ে নেওয়া হচ্ছে। বৈশ্বিক অপারেটরদের সঙ্গে কৌশলগত প্রকল্পও চলমান। তিনি আরও বলেন, তরুণ কর্মশক্তি ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাণিজ্য-প্রস্তুত দেশে পরিণত হতে পারবে।

অনুষ্ঠানের শেষে অ্যামচ্যাম বাংলাদেশের ট্রেজারার আল মামুন এম রাসেল ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT