1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

ইউরোপের সান মারিনোর মুখোমুখি বাংলাদেশ, সরাসরি খেলা দেখবেন কোন চ্যানেলে

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। প্রীতি ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ সান মারিনো, যাকে দীর্ঘদিন ধরে ইউরোপের অন্যতম দুর্বল দল হিসেবে বিবেচনা করা হয়।

ম্যাচটি আজ শুক্রবার (৫ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত হবে এবং সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১তম স্থানে রয়েছে, আর সান মারিনোর অবস্থান ২১১তম। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও ম্যাচটি সহজ হবে না বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনো দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলে সংগ্রাম করলেও সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতির ইঙ্গিত দিয়েছে। ২০২৪ সালে লিখটেনস্টাইনকে হারিয়ে তারা নিজেদের ইতিহাসের প্রথম প্রতিযোগিতামূলক জয় পায়। পরে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথম অ্যাওয়ে জয়ের স্বাদও নেয় দলটি।

বাংলাদেশের জন্য ম্যাচটি নানা কারণে বিশেষ। এটি ইউরোপে জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। একই সঙ্গে নতুন প্রধান কোচ টমাস ডুলির অধীনে এটি দলের প্রথম ম্যাচ এবং প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তির আওতায় খেলবে বাংলাদেশ।

সান মারিনোর সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক সমর্থক খেলা দেখতে মাঠে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিয়েছেন।

বাংলাদেশের দর্শকরা রাত ১১টা থেকে টি-স্পোর্টসে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT