1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ইরান থেকে দেশে ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তৃতীয় দফায় আরও ৩০ বাংলাদেশি নাগরিক আজ ভোরে দেশে প্রত্যাবর্তন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (১৪ জুলাই) ভোর ৬টায় এই বাংলাদেশিরা দেশে পৌঁছান। সংশ্লিষ্টরা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হলো। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশির শেষ প্রত‌্যাবাসন।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরা‌নো হয় ২৮ বাংলাদেশিকে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। এ নিয়ে তিন দফায় ইরান থেকে দেশে ফেরানো হলো ৯০ বাংলাদেশিকে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT