1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ঈদযাত্রা ও কোরবানিকে ঘিরে যেসব নিরাপত্তা পরামর্শ পুলিশের

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা ও কোরবানি নিশ্চিতে নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। এতে ঈদের আগে ও পরে জনসাধারণকে ঘরমুখো যাত্রা ও পশুর হাটের লেনদেনে সতর্কতা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদে যারা বাড়ি যাবেন, তারা যেন যাত্রা পরিকল্পনা আগেভাগে করে রাখেন। এতে ঘাট, টার্মিনাল ও যানবাহনে ভিড় এড়িয়ে যাত্রা করা সহজ হবে। জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবেই ট্রেন, বাস, লঞ্চ বা পণ্যবাহী যানবাহনের ছাদে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।

হাইওয়েতে করিমন, নসিমন, ভটভটির মতো অবৈধ যানবাহনে যাতায়াত এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে না বলার অনুরোধও করা হয়েছে। অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালক যেন গাড়ি না চালায়, সে বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।

নৌপথে দুর্ঘটনা এড়াতে প্রতিটি নৌযানে ১০০ থেকে ১৫০ ফুট লম্বা দড়িসহ বয়া ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখতে বলা হয়েছে। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন হাইওয়েতে চালানো যাবে না বলেও সতর্ক করেছে পুলিশ।

যাত্রাপথে অপরিচিত কারো সঙ্গে শেয়ারে গাড়িতে উঠতে নিষেধ করা হয়েছে। টার্মিনাল, ঘাট, রেলস্টেশনে অপরিচিতের দেয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শও রয়েছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সাবধান থাকতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

কোরবানির পশুবাহী ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বোঝাই না করার পরামর্শ দেয়া হয়েছে। রেললাইন সংলগ্ন বা মহাসড়কের ওপর পশুর হাট না বসানোর আহ্বান জানানো হয়েছে। হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ ও অতিরিক্ত চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর পরামর্শ রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চামড়াবাহী গাড়ি সন্দেহজনকভাবে সীমান্তের দিকে গেলে তা পাচারের উদ্দেশ্য কিনা—সে বিষয়ে পুলিশকে জানাতে বলা হয়েছে। পশুবাহী গাড়ির সামনে গন্তব্য লেখা ব্যানার ঝুলিয়ে রাখার নির্দেশও দেয়া হয়েছে।

পশুর হাটে অর্থ লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ রয়েছে। বড় অঙ্কের নগদ অর্থ বহনের সময় পুলিশের মানি এস্কর্ট সুবিধা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। জাল টাকা ও মোবাইল ব্যাংকিং লেনদেনেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

শপিংমল বা মার্কেটে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করার কথা বলেছে পুলিশ। প্রয়োজনে পুলিশ সদর দপ্তর, হাইওয়ে, রেলওয়ে, নৌপুলিশ ও র‍্যাবের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT