1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর মেলা আজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নগরবাসীর কর প্রদান সহজতর করতে দামপাড়াস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নীচ তলায় কর মেলা-২০২৫ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)।

মেলাটি আজ রোববার (২৩ ফেব্রেুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।

এ মেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-০১ ও রাজস্ব সার্কেল-০৫-এর আওতাধীন এলাকাবাসীর জন্য নির্ধারিত হয়েছে।

করদাতারা ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং কর পরিশোধসহ বিভিন্ন সেবার সুবিধা পাবেন।

সার্কেল-০১ এর আওতাধীন ওয়ার্ডসমূহ ১ নং দক্ষিণ পাহাড়তলী, ২ নং জালালাবাদ, ৩ নং পাঁচলাইশ, ৭ নং পশ্চিম ষোলশহর, ৮ নং শুলকবহর এবং রাজস্ব সার্কেল-০৫ এর আওতাধীন ওয়ার্ডসমূহ হল ১৪ নং লালখান বাজার, ১৫ নং বাগমনিরাম, ২১ নং জামালখান, ২২ নং এনায়েত বাজার, ২৩ নং উত্তর পাঠানটুলী, ২৮ নং পাঠানটুলী।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এক বিবৃতিতে করদাতাদের যথাসময়ে কর মেলায় উপস্থিত থেকে নিজেদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

মেলায় শতভাগ সারচার্জ ছাড়া হালনাগাদ হোল্ডিং কর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে। হোল্ডিংসমূহের অনিস্পত্তি আপীলসমূহ নোটিশ প্রাপ্তি সাপেক্ষে সহনীয় পর্যায়ে হোল্ডিং কর চূড়ান্ত করা যাবে এবং হোল্ডিং কর পরিশোধের পদ্ধতি ও পরিশোধের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের আয়োজন থাকবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT