1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক আরও ১০০ শতাংশ বাড়িয়ে মোট ২৪৫ শতাংশে উন্নীত করেছে। এর আগে, চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশে পৌঁছালে পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প শুরুতে চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে গত সপ্তাহে তা এক ধাপে ৩৪ শতাংশ এবং পরে আরও ৫০ শতাংশ বাড়িয়ে দেন, ফলে মোট শুল্ক হার দাঁড়ায় ১০৪ শতাংশে। এর প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সর্বোচ্চ ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। এরপর যুক্তরাষ্ট্র আবারও চীনা পণ্যের ওপর শুল্ক ২১ শতাংশ বাড়ায়।

পরে গত ১০ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেন। তার আগে বুধবার ৯ এপ্রিল চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ১০ এপ্রিল মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৪ থেকে ৮৪ শতাংশ করার একদিন পরেই মার্কিন পণ্যে নতুন করে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীন।

এদিকে, ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এই বাণিজ্য যুদ্ধ যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা শুধু বৈশ্বিক মন্দার কারণই নয়—বরং এর চেয়েও ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT