1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার’

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

পরিবেশ জলবায়ু ও পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১-২ বিলিয়ন ডলার আনতে বেগ পেতে হয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বছর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৫ বিলিয়ন ডলারের সমঝোতা করা হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং’ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় প্রধান অতিথি ছিলেন তিনি।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল আলোচনা নয়, কার্যকর পদক্ষেপের ওপর জোর দেয়ার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, অর্থ না আসলে আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের মতো করে এগিয়ে আসতে হবে। দুর্যোগ প্রতিরোধে এবং ক্ষয়-ক্ষতি প্রশমনের জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ আরো অনেকে।

বিটি/ আরকে

 

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT