সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি করেছে।
আজ রোববার (৩০ নভেম্বর) জ্বালানি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে। নতুন মূল্য রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন হিসেবে ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেনের দাম ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্ববাজারের মূল্য ওঠানামার সঙ্গে খাপ খাইয়ে স্বয়ংক্রিয়ভাবে দেশের বাজারে জ্বালানি তেলের দাম নির্ধারণের ব্যবস্থা চালু করেছে।
বিটি/ আরকে
Tags: জ্বালানি তেল