1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ডলারের দাম বাজারভিত্তিক হবে: গভর্নর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তবে রপ্তানি ও রেমিট্যান্সের উচ্চপ্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন।

গভর্নর বলেন, এতে করে আগামী জুনে আইএমএফের দুই কিস্তির অর্থ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ‘ডলারের দাম বাজারভিত্তিক করার মানেই যেকোনো দরে কিনবে তেমন না।’

ডলার এখন যে দরে বেচাকেনা হচ্ছে, বাজারভিত্তিক হলেও দাম তার আশপাশেই থাকবে বলে তিনি আশা করেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT