1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি আর নবায়ন করছে না ভারত দেশের রাজনৈতিক অস্বস্তি কাটাতে এশিয়া সফরকে যেভাবে কাজে লাগাতে চান ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

ডা. ইউনূস-মোদি বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।

প্রেস সচিব আরো বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT