এখন থেকে বাংলাদেশ থেকেই নেদারল্যান্ডসের স্বল্প-মেয়াদি (শেনজেন) ভিসার আবেদন করা যাবে। আগামী ২ নভেম্বর থেকে ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাস এ আবেদন গ্রহণ শুরু করবে।
রোববার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আবেদনকারীদের ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে। আগামী ১৬ অক্টোবর থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে ভিএফএস গ্লোবাল ওয়েবসাইটে।
ভিসা প্রক্রিয়াকরণের সময় হবে ৪৫ দিন, যা আবেদন জমা দেওয়ার দিন থেকে গণনা শুরু হবে। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্যের জন্য নেদারল্যান্ডস সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
বিটি/ আরকে
Tags: ঢাকা থেকেই নেদারল্যান্ডস, শেনজেন ভিসা