1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে।

বাসস-এর প্রতিবেদনে বলা হয়েছে, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত উভয় দেশের হিলি স্থলবন্দরে ব্যবসায়ীরা বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রাখা হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রমও স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, শারদীয় দুর্গাপূজায় ভারতে হিন্দু সম্প্রদায়ের অনেক আনুষ্ঠানিকতা থাকে। এ কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮ দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ওই ৮ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে কাস্টমস বিভাগের দাফতরিক কার্যক্রম চলমান থাকবে। একই সাথে আমদানিকারকেরা বন্দর থেকে আমদানি করা পণ্য খালাস করতে পারবেন। আমদানিকারকদের এসব বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজায় ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT