1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

দেশের প্রথম মানমন্দির প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধাকে সম্মান জানালো ‘স্টারট্রেক ড্রিম’

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বাংলাদেশের প্রথম মানমন্দির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনুকে তাঁর ৭৬তম জন্মদিনে বিশেষ সম্মাননা জানিয়েছে ‘স্টারট্রেক ড্রিম’। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরীতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.), যিনি স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দেশের বিজ্ঞানচর্চায় শাহজাহান মৃধার অবদান অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে তিনি নিজ উদ্যোগে মানমন্দির প্রতিষ্ঠা ও জ্যোতির্বিজ্ঞান প্রসারে নিরলস কাজ করে চলেছেন।

তাঁর ৭৬তম বর্ষে পদার্পণে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানচেতনা পরিষদের আহ্বায়ক আবদুল কাদের, বিশিষ্ট লেখক-তনয়া তামান্না আক্তার সাথী, নাবিহা খাঁনসহ আরও অনেক গুণীজন।

এই আয়োজনটি শাহজাহান মৃধার দীর্ঘ কর্মময় জীবন এবং বিজ্ঞানসাধনার প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT