1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি?

দেশে দুর্যোগে বছরে ক্ষতি ৩ হাজার কোটি ডলার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

বন্যা, খরা, ঝড় ও তাপপ্রবাহে বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় ৩ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক ক্ষতি হয়। পাশাপাশি এসব দুর্যোগে প্রতিবছর ৬৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়। বুধবার প্রকাশিত পরিবেশবিষয়ক সংস্থা জার্মানওয়াচের ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, গত তিন দশকে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলো চরম আবহাওয়া-সংশ্লিষ্ট ঘটনাগুলোর সবচেয়ে বেশি প্রভাব ভোগ করেছে।

প্রতিবেদন অনুসারে, ১৯৯৩ থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বব্যাপী ৯ হাজার ৪০০টির বেশি চরম আবহাওয়া-সংক্রান্ত দুর্যোগে প্রায় ৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে; অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ১৯৯৩ সাল থেকে ডোমিনিকা, চীন ও হন্ডুরাস বন্যা, ঝড় ও তাপপ্রবাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৩১তম।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের মার্চ থেকে মে পর্যন্ত একটি তীব্র তাপপ্রবাহ পাকিস্তানের নবাবশাহ শহরে ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছেছিল, যা ভয়াবহ বন্যার আগে ঘটেছিল। চরম তাপপ্রবাহ ভারত ও বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। ফলে তিন দেশে ৯০ জনের বেশি মানুষ মারা যান।

জার্মানওয়াচের প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সত্ত্বেও বাংলাদেশ কার্যকর অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে দুর্যোগজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। এটি বৈশ্বিকভাবে একটি উদাহরণ হয়ে উঠেছে। কার্যকর ঝুঁকি প্রতিরোধ ও অভিযোজনের ফলে বাংলাদেশে ঘূর্ণিঝড়জনিত মৃত্যুহার গত ৪০ বছরে ১০০ গুণের বেশি কমেছে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে যেখানে ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে, ২০০৭ সালে সে সংখ্যা কমে দাঁড়ায় ৪ হাজার ২৩৪-তে।

জার্মানওয়াচের আন্তর্জাতিক জলবায়ু নীতির প্রধান লরা শেফার সতর্ক করে বলেন, জলবায়ু সংকট একটি বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হচ্ছে, যা বহুপাক্ষিক পদক্ষেপের মাধ্যমে মোকাবিলা করা প্রয়োজন। সংস্থাটির জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ডেভিড একস্টাইন বলেন, গত ৩০ বছরে ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের ক্ষতি জার্মানির মোট জিডিপির সমান। জলবায়ু কর্মসূচিতে দেরি করলে আরও বড় অর্থনৈতিক ও মানবিক ক্ষতির মুখোমুখি হতে হবে।

ব্রাজিলে আসন্ন জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থায়নের অভাব নিয়ে আলোচনা হওয়া উচিত বলে মনে করেন জার্মানওয়াচের অভিযোজন ও ক্ষয়ক্ষতিবিষয়ক নীতি উপদেষ্টা লিনা আদিল। সংস্থাটির অভিযোজন ও মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ভেরা কুনজেল বলেন, চরম আবহাওয়ার কারণে কিছু দেশে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ তাদের মোট জিডিপির চেয়েও বেশি। তিনি জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা দেওয়ার আহ্বান জানান, যাতে মানবিক ও অর্থনৈতিক ক্ষতি কমানো যায়।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT