1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও আদর্শিক সংকট হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

বাগেরহাটের পর্যটন শিল্পের প্রসারে আধুনিক মোটেলের যাত্রা শুরু

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাগেরহাটের পর্যটন শিল্পের প্রসারে অত্যাধুনিক সুবিধা সম্বলিত ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ মে ) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ভার্চুয়ালিযুক্ত হয়ে এই মোটেলের উদ্বোধন করেন।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ শাহিন সুলতানার সভাপতিত্বে মোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক সচিব ড. মশিউর রহমান, ড. ফরিদুল ইসলাম, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ট্যুরস অপরেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০১৭ সালে বাগেরহাটের রণবিজয়পুরে খানজাহান আলী (রহ)এর মাজারের প্রধান ফটকের কাছে ৩২ শতাংশ জমিতে মোটেলটি নির্মাণ শুরু হয়। ২০২১ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েকবার কাজ বন্ধ ও ঠিকাদার পরিবর্তনের পর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে চলতি বছরের প্রথম দিকে এই মোটেলের নির্মাণ কাজ শেষ হয়।

৭ তলা বিশিষ্ট এই ভবনে ৩০টি কক্ষ, ৫০ আসন বিশিষ্ট রেস্টুরেন্ট, অফিস রুম, অভ্যর্থনা কক্ষ, বারবি কিউ রুম ও গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।পুরো ভবনের আয়তন ২ হাজার ৭‘শ ৬০ বর্গ মিটার।

ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব নাসিমল গনি বলেন, বাণিজ্যিকভাবে মোটেলটির উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের পর্যটন শিল্প আরও বিকশিত হবে এবং এখানকার পর্যটন সম্ভবনাকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। দেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান আরও বৃদ্ধিতে সহায়তা করবে মোটেলটি।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT