1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শেয়ারবাজার লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে ২০২৩ সালের ১৬ মে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট তিনি বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT