1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

বিদেশে পরীক্ষার ফি পাঠানো সহজ হলো

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

এখন থেকে সহজেই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে বিদেশি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন পরীক্ষার ফি। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, ও লেভেল বা এ লেভেল, টোফেল, এসএটিসহ স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশের অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো টাকায় সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে সংগ্রহ করা অর্থ বৈধপথে ব্যাংক চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। এর জন্য আর বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।

তবে এসব পরীক্ষা কেন্দ্রকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে। একইসঙ্গে ব্যাংকগুলোকে রেমিটেন্স পাঠানোর আগে পরীক্ষা কেন্দ্র থেকে প্রয়োজনীয় ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, এর আগে এ ধরনের যেকোনো রেমিট্যান্সের জন্য ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো। ফলে অনেক সময় পরীক্ষার্থীদের পরীক্ষার ফি সময়মতো পরিশোধে জটিলতা দেখা দিত।

বিটি/ আরকে

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT