1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আটক অভিবাসীদের মুক্তির জন্য ট্রাম্পের দ্বারস্থ নিউ ইয়র্কের মেয়র ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনার প্রাণহানি, তথ্য ফাঁস নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে রাজধানীতে বিএনপির সতর্ক পাহারা পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর কুয়াকাটায় বাস টার্মিনালে বাসে আগুন, তদন্তে পুলিশ ডা. জাহেদ: শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে, নতুন স্বপ্নের পথে যাত্রা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান নিয়ে স্মৃতিকথায় সোনিয়া গান্ধীর আত্মপক্ষ সমর্থন বিল ক্লিনটনের অনুপ্রেরণায় আল-সাইয়েদের রাজনীতিতে আসার গল্প

কাতারে আল-উতরুজা ওয়াকফের মাধ্যমে কোরআন শিখছে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’ (Al-Utruja Endowment) প্রকল্প বর্তমানে পবিত্র কোরআন শিক্ষার প্রসারে মাইলফলক হয়ে উঠেছে। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে বর্তমানে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী জ্ঞান অর্জন করছে। দীর্ঘমেয়াদি ও টেকসই এই উদ্যোগটি দ্বীনি শিক্ষার পরিধি বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে।

মন্ত্রণালয়ের আওকাফ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে মোট ১৭৬টি কোরআন শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে দেড় হাজারেরও বেশি অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা পাঠদান করছেন। আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা জানিয়েছেন, এই ওয়াকফ প্রকল্পটির বিশেষ বৈশিষ্ট্য হলো—এতে ওয়াকফকৃত সম্পদের পরিমাণ যেমন বৃদ্ধি পায়, তেমনি সেখান থেকে অর্জিত আয় কোরআনের সেবায় সরাসরি ব্যয় করা হয়। এর ফলে শিক্ষা কার্যক্রমের জন্য একটি স্থায়ী ও নিশ্চিত অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছে।

প্রকল্পের অংশ হিসেবে ২০২২ সালে নিজস্ব অর্থায়নে ১১২টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট একটি আধুনিক আবাসন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এই ভবনগুলো থেকে যে নিয়মিত ভাড়া আসে, তা কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হচ্ছে। ড. আবু শুরাইদার তথ্য অনুযায়ী, বর্তমানে আল-উতরুজার কেন্দ্রগুলোতে নারী শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ১৩১ জন। কোরআন শিক্ষার প্রতি নারীদের এই ক্রমবর্ধমান অংশগ্রহণ একটি আদর্শ পরিবার গঠন ও ইসলামী ঐতিহ্যের ধারা বজায় রাখতে সহায়তা করছে।

সাধারণ নাগরিক ও প্রবাসীরা ১ হাজার কাতারি রিয়াল (QR) অনুদান দেওয়ার মাধ্যমে অথবা নিজস্ব সামর্থ্য অনুযায়ী এই কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ওয়াকফের কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্প্রতি একটি নতুন ডিজিটাল সেবা চালু করা হয়েছে। দাপ্তরিক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে এখন যেকোনো ব্যবহারকারী ভাড়ার জন্য খালি থাকা স্থাবর সম্পত্তির ইউনিটগুলো খুঁজে দেখার পাশাপাশি আবেদনের সুযোগ পাচ্ছেন।

পরিশেষে, ড. আবু শুরাইদা এই প্রকল্পের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠাতা, দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সচেতনতা বৃদ্ধি এবং মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এই ওয়াকফ প্রকল্পকে ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT