যুদ্ধবিধ্বস্ত গাজায় চরম অনিশ্চয়তা ও ধ্বংসযজ্ঞের মধ্যেও নতুন জীবনের প্রত্যাশা নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ২৫০ ফিলিস্তিনি দম্পতি। শুক্রবার গাজা সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই গণবিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তা উদ্যোগ ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এই আয়োজনটি সম্ভব হয়েছে। যুদ্ধ ও দীর্ঘদিনের আর্থিক সংকটে বিয়ে করতে ব্যর্থ হওয়া দম্পতিদের পাশে দাঁড়াতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে নারীরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশিকাঁথার আদলে তৈরি সূচিকর্মের পোশাক (তাতরিজ) পরে অংশ নেন, তাদের হাতে ছিল ফুলের তোড়া। পুরুষদের পরনে ছিল মার্জিত স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ। অনুষ্ঠানের সংগীত, উৎসব আর আনন্দঘন মুহূর্তগুলো গাজার বাসিন্দাদের মনে সাময়িক স্বস্তি ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়। ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অনিশ্চয়তার মধ্যে আয়োজিত এ গণবিয়ে সংগীত, আনন্দ-উৎসব ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে কিছুটা স্বস্তির সুযোগ পান গাজার বাসিন্দারা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া জনপদে এমন আয়োজন নতুন করে আশার বার্তা দিয়েছে।
ধ্বংসস্তূপের মাঝে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠান যেন কেবল একটি সামাজিক আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিকূলতার মধ্যেও জীবনের জয়গান। এই ২৫০ দম্পতির সম্মিলিত যাত্রা ফিলিস্তিনিদের ঘুরে দাঁড়ানোর অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। যুদ্ধের কঠিন বাস্তবতার মাঝেও ভালোবাসা ও নতুন করে বাঁচার এই প্রত্যয় জনপদটিতে আশার আলো নিয়ে এসেছে।
Tags: গণবিয়ে, গাজা, ফিলিস্তিন, মানবিক সহায়তা, সংযুক্ত আরব আমিরাত