1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আটক অভিবাসীদের মুক্তির জন্য ট্রাম্পের দ্বারস্থ নিউ ইয়র্কের মেয়র ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনার প্রাণহানি, তথ্য ফাঁস নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে রাজধানীতে বিএনপির সতর্ক পাহারা পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর কুয়াকাটায় বাস টার্মিনালে বাসে আগুন, তদন্তে পুলিশ ডা. জাহেদ: শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে, নতুন স্বপ্নের পথে যাত্রা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান নিয়ে স্মৃতিকথায় সোনিয়া গান্ধীর আত্মপক্ষ সমর্থন বিল ক্লিনটনের অনুপ্রেরণায় আল-সাইয়েদের রাজনীতিতে আসার গল্প

ডা. জাহেদ: শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানান। তিনি বলেন, ভারত থেকে তাকে ফেরত আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা হবে না, বিশেষ করে তিনি যদি নিজেই ফিরতে আগ্রহী থাকেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ আছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিপুল অর্থের জোগান দিয়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো অস্থিতিশীল কর্মকাণ্ড চালাচ্ছে। এতে জনমনে ভীতি সৃষ্টি হচ্ছে। জড়িতদের আটকের কথা জানিয়ে তিনি বলেন, অপরাধীরা বিচারের মুখোমুখি হলে এসব নাশকতামূলক কর্মকাণ্ড কমে আসবে। এছাড়া দলীয় কার্যক্রম চালানো হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় জনসাধারণের মনে কিছুটা হলেও ভয় তৈরি হচ্ছে।

গার্মেন্ট শ্রমিকদের মজুরি সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT