শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় গভীর রাতে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে নাওডোবা এলাকায় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল বিক্ষোভকারী সড়ক অবরোধ করে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও টোলপ্লাজার দায়িত্বরতরা জানান, প্রায় আধাঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে সেতুর উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়ে মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, লগি-বৈঠা হাতে একদল ব্যক্তি স্লোগান দিয়ে টোলপ্লাজা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা নিরাপত্তার খাতিরে থানার মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নিতে বাধ্য হন। ভিডিওতে গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে।
হামলাকারীদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে ওসি আব্দুল সালাম জানান, হামলাকারীরা একযোগে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পুলিশের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে। ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। ভিডিও ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’।
Tags: আইনশৃঙ্খলা, ককটেল বিস্ফোরণ, জাজিরা, পদ্মা সেতু, শরীয়তপুর