ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সাথে শ্রমিকদের এই ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় অন্তত দুজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এলেও কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন শুরু হয়।
সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করলে পুলিশ প্রথমে তাদের শান্ত করে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষের পর আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে আহত দুই শ্রমিক চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ জানান, মাথায় আঘাতপ্রাপ্ত রাফিয়া বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আলমগীর নামে অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাভার (ঢাকা) প্রতিনিধি ||।
এ ঘটনায় শিল্প পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বিজিবির বেশ কয়েক প্লাটুন সদস্যকে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা গেছে। এদিকে, শ্রমিক অসন্তোষের জেরে নিউএইজ গ্রুপের আওতাধীন আশুলিয়ার কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী সোমবার (১০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্যসহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধিনস্থ আশুলিয়ায় অবস্থিত সব কারখানা ১০/১১/২০২৬ তারিখ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩(১) মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কতৃপক্ষ।
Tags: আশুলিয়া, নিরাপত্তা, পোশাক শ্রমিক, শ্রম অসন্তোষ, সংঘর্ষ