1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বিশ্বকাপে কোনো বাংলাদেশি সাংবাদিককে অ্যাক্রিডিটেশন দিচ্ছে না আইসিসি

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর এবার বাংলাদেশি সংবাদকর্মীদের ওপরও কঠোর পদক্ষেপ নিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য কোনো বাংলাদেশি সাংবাদিককে অনুমোদন (অ্যাক্রিডিটেশন) দিচ্ছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (২৬ জানুয়ারি) ইমেইলের মাধ্যমে আবেদনকারী বাংলাদেশি সাংবাদিকদের এই প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। এর ফলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্ট কাভার করতে ভারত বা শ্রীলঙ্কা—কোনো দেশেই যেতে পারবেন না বাংলাদেশের সংবাদকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসিসির এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এবারের বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের আপত্তি ছিল কেবল ভারতে খেলা নিয়ে, শ্রীলঙ্কায় ম্যাচ কাভার করতে বা খেলতে কোনো আপত্তি ছিল না। কিন্তু আইসিসি ঢালাওভাবে সব সাংবাদিকের আবেদন বাতিল করায় শ্রীলঙ্কায় গিয়েও ম্যাচ কাভারের সুযোগ হারালেন তারা।

আইপিএল স্কোয়াড থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার জেরে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার অনড় অবস্থান নেয় বাংলাদেশ। তারা ভেন্যু পরিবর্তনের দাবি জানালেও আইসিসি তা নাকচ করে দেয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়।

আইসিসির আলটিমেটাম না মেনে বিশ্বকাপ বর্জনের ‘শাস্তি’ বা ‘ধাক্কা’ হিসেবেই সাংবাদিকদের এই অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের ওপর আরও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বা চাপ আসতে পারে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT