1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে যা বললেন তামিম

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, “এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটি কালো দাগ হয়ে থাকবে।”

আজ বুধবার (১ অক্টোবর) বিসিবি পরিচালক পদে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম।

তবে শুধু তিনি একা নন নির্বাচন অবাধ বা সুষ্ঠু হচ্ছে না এবং সরকারি হস্তক্ষেপ আছে এমন অভিযোগে শক্তিশালী ভোটব্যাংকের অধিকারী মোট অন্তত ১৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

তামিম সাংবাদিকদের বলেন, “এটা কোনো নির্বাচন নয়, এটা একধরনের প্রহসন। যেভাবে নিয়ম বদলানো হচ্ছে, যেটা প্রয়োজন, ঠিক তখনই সেটাই করা হচ্ছে। এটা ক্রিকেটের সঙ্গে মানায় না। আমরা এই নোংরামির অংশ হতে পারি না।”

তিনি আরও দাবি করেন, আরও অনেকেই মনোনয়ন প্রত্যাহারে ইচ্ছুক ছিলেন, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে নির্বাচনে থাকার জন্য বাধ্য করা হয়েছে।

তামিম আরও বলেন, “ক্রিকেট এটা ডিজার্ভ করে না। ক্রিকেটপ্রেমীরাও এটা ডিজার্ভ করে না। আজ যারা সরে দাঁড়িয়েছেন, তারা সবাই নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রভাবশালী। প্রায় অর্ধেক প্রার্থী যদি নির্বাচন থেকে সরে দাঁড়ান, সেটাই বলে দেয় বাস্তবতা।”

তামিম আরও বলেন, “আজ হয়তো আপনারা জিতবেন, আমরা হারব, কিন্তু আজ ক্রিকেটই সবচেয়ে বড় পরাজিত। ফিক্সিং বন্ধের কথা বলেন, আগে নির্বাচন থেকে ফিক্সিং বন্ধ করুন, তারপর ক্রিকেট নিয়ে ভাবুন।”

গত কিছুদিন ধরেই তামিম বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। যদিও এদিন তিনি নির্দিষ্টভাবে কারও নাম বলেননি, তবে স্পষ্ট করে দেন, সময় এলে তিনি বিস্তারিত বলবেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT