1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করলো ফ্রান্স

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
পাকিস্তান আর্মির ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমান: ছবি-রয়টার্স

পাকিস্তানের সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এর মধ্যে রয়েছে তিনটি ফরাসি ‘রাফাল’ এবং একটি করে রুশ নির্মিত ‘সুখোই-৩০’ এবং একটি ‘মিগ-২৯’। পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানে হামলা চালানোর পরই তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এদিকে, গতকাল (৭ মে) সিএনএনকে উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর একটি ‘রাফাল’ যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। এটিই হতে পারে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো কোনো ফ্রান্স নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংস হওয়ার ঘটনা।

পাকিস্তানের এই দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দাবি সত্য হলে, এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য গত কয়েক দশকে সবচেয়ে বড় ক্ষতির একটি বলে বিবেচিত হবে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করবে।

রাফাল যুদ্ধবিমান সম্প্রতি ভারতের সামরিক বহরে যুক্ত হয়েছে। এটি সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য রুশ সরঞ্জামের ওপর নির্ভরতা কমানো এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো; যা পাকিস্তান ও চীনের সঙ্গে দুই বিতর্কিত সীমান্তে মোতায়েন বাহিনীকে শক্তিশালী করতে সহায়ক হবে।

সংঘর্ষের আগ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর বহরে ৩৬টি রাফাল ছিল। আর নৌবাহিনীর বহর মূলত রুশ নির্মিত ‘মিগ-২৯’ যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল।

চলতি সপ্তাহের সোমবার ভারত ফ্রান্সের ‘দাসো অ্যাভিয়াসিওঁ’-এর (দাসো এভিয়েশন) সঙ্গে নতুন করে আরও ২৬টি ‘রাফাল’ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে, যার মূল্য ৬৩ হাজার কোটি রুপি (৭৪০ কোটি মার্কিন ডলার)। এসব বিমান নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT