1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ভূমিকম্প: বিকেল ৫টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

দেশে ৩১ ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্পের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবি জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করে তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিন্ডিকেট সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়।

তাদের মতামত অনুযায়ী, ভূমিকম্পের পর আবাসিক হলগুলোকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার।

এই ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করা প্রয়োজন। এ কারণে সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়।

তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস যথারীতি খোলা থাকবে।

বিটি/ আরকে

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT