1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে সম্মতি হয়।

বৈঠকের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা শিগগিরই এর সঠিক সমন্বয় ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে সয়াবিন ও পাম তেলের দাম ১৮ থেকে ২০ শতাংশ বেড়ে গেছে। এ কারণেই তারা দাম সমন্বয়ের জন্য চাপ দিচ্ছিলেন।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম প্রতি টন ১,২০০ ডলারে পৌঁছেছে।

এর আগে, ১২ আগস্ট পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা করা হয়েছিল। তখন সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা অপরিবর্তিত রাখা হয়।

গত এপ্রিল মাসে সরকার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT