জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২:৫০ মিনিটে চার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
এদিন সাড়ে ১২টার দিকে রায়ের কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার রায়টি ছয়টি অংশে বিভক্ত।
রায়ে বলা হয়েছে, শেখ হাসিনা ও অন্যান্য দুই আসামির অপরাধ প্রমাণিত। প্রথম অভিযোগে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৪ অভিযোগে মৃত্যুদণ্ড ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের সাজা দেয়া হয়।
বিটি/ আরকে
Tags: মানবতাবিরোধী অপরাধ, মৃত্যুদণ্ড, শেখ হাসিনা