1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মার্কিন-ইসরায়েলি হামলায় বহু হতাহত, ইরানের পাল্টা প্রতিশোধে মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

দক্ষিণ ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২০১ জনে দাঁড়িয়েছে। আহত সাড়ে ৭শ’র বেশি। ইরানের সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। ফার্সের বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এতে নিহত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম আল জাজিরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর অবস্থান ও ভূমিকা তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে।

আল জাজিরা জানায়, মধ্যপ্রাচ্যে বর্তমানে কমপক্ষে ১৯টি স্থানে স্থায়ী ও অস্থায়ী ঘাঁটিতে ৪০-৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এর মধ্যে স্থায়ী ঘাঁটি ৮টি। এগুলো রয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইরাক, সৌদি আরব ও জর্ডানে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT