দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা আগামী সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন বলে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, ২৪-২৫ তারিখে শুরু হওয়া আন্দোলন শুধু দাবি নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই। সাত কলেজের ইতিহাসে এমন সুশৃঙ্খল ও পরিকল্পিত আন্দোলন আগে দেখা যায়নি বলেও উল্লেখ করেন তারা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েও এখনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হয়নি, ফলে তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। দ্রুত অধ্যাদেশ জারি না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পদক্ষেপ নেবে, যাতে তারা পড়ার টেবিলে ফিরতে পারেন।
বিটি/ আরকে
Tags: সাত কলেজ