1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার ‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’ ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের

সাফ নারী ফুটসালে ভারতকে হারালো বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নারী সাফ ফুটসাল টুর্নামেন্টে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। থাইল্যান্ডে আজ বৃহস্পতিবার আসরে নিজেদের প্রথম ম্যাচে সাবিনা খাতুনের দল দাপটে হারায় ভারতকে।

ফুটসালে ফাইভ-এ-সাইড ম্যাচে প্রতি অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশের মেয়েরা। পরের অর্ধে আরেক গোল দেয় লাল-সবুজরা। শেষ পর্যন্ত সাবিনা-কৃষ্ণা-মাসুরারা জিতেছেন ৩-১ গোলে।

১৪ জানুয়ারি ছেলেদের সাফ ফুটসাল শুরু হয়। উদ্বোধনী দিনে ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। আজ মেয়েরা জয় দিয়ে সূচনা করল।

সাবিনা করেন জোড়া গোল। আর মাতসুশিমা সুমাইয়া করেন এক গোল। ম্যাচের ৭ মিনিটে অধিনায়ক সাবিনা এগিয়ে দেন বাংলাদেশ দলকে। ১৩ মিনিটে তিনি ব্যবধান ২-০ করেন। সুমাইয়া দলের তৃতীয় গোল করেন ৩১ মিনিটের সময়। ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে ভারতের হয়ে ব্যবধান কমান আর্য মোরে।

ভারতের মেয়েরা প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-১ গোলের বিশাল ব্যবধানে হারালেও আজ বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে সাবিনার দল।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT