1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় যুবদল নেতা কারাগারে ‘উদ্যোগ’ ঋণে প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর সতর্কবার্তা ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৭ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি জসিম পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের অতি-বলপ্রয়োগ বন্ধে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান ফ্রান্সে বিশাল বিক্ষোভ: রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজে আমিরের অংশগ্রহণ নতুন বলে হাসানের জোড়া আঘাত, ম্যাচে ফিরছে বাংলাদেশ ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ

১৭ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি জসিম

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

খুলনার সোনাডাঙ্গায় জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৫০) ১৭ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে এসআরবি-৬ ও এসআরবি-৭ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি খুলনা। গ্রেপ্তার জসিম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাজী তমিজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। হত্যাকাণ্ডের দায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৯ সালে জসিম নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন এবং রিকশাচালক হিসেবে কাজ করতেন। জসিম বাড়ির পাশের এক দোকানদারের মোবাইল উদ্ধার করে দেওয়ার নাম করে ৮০০ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে টাকা ও ফোন ফেরত না দিলে ২০০৯ সালের ১৯ মে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় জসিমকে টাকা ফেরত দেওয়া ও বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় স্থানীয়রা।

ওই দিনের সালিশের ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেলে জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালান জসিম। ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীরের ঘাড়ের বাঁ দিকে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে আইনের আওতায় এলেন জসিম।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT