1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

৬ কোটি ৪৪ লাখে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ পুনরায় লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভেড়েছে লাহোর কালান্দার্স।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোর কালান্দার্স জানায়, মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে।

এর আগে, ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেয়। তিন দিন পর, ৬ জানুয়ারি পিএসএল তাকে চুক্তিবদ্ধ করার খবর প্রকাশ করে। তখন কোন দলে খেলবেন তা জানানো হয়নি। অবশেষে নিলামের আগেই কালান্দার্স তাকে দলে ভেড়েছে।

কালান্দার্সের ফেসবুক পোস্টে বলা হয়েছে, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এখন সরাসরি চুক্তিবদ্ধ হয়ে পরিবারের মতো দলে ফিরে এসেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।” পোস্টে মুস্তাফিজের পারিশ্রমিকও উল্লেখ করা হয়েছে।

আগের দুই দফায় নেওয়া হলেও পিএসএলে মুস্তাফিজ মাত্র একবারই খেলেছেন। ২০১৮ সালে কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে ৬.৪৩ রান প্রতি ওভার খরচে চারটি উইকেট নেন।

বর্তমান চ্যাম্পিয়ন কালান্দার্স সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে। গত আসরে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এই দলের হয়ে সাত ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন।

আইপিএলে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর চাপের কারণে ভারতীয় বোর্ড তাকে দল থেকে বাদ দেয়। ৩ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা আসে। ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত থাকে, এবং পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দেয়।

২০২৬ সালের পিএসএলের একাদশ আসর ২৩ মার্চ শুরু হবে। এবার টুর্নামেন্টে ছয় দলের পরিবর্তে ৮ দল খেলবে। আগের ড্রাফট পদ্ধতির পরিবর্তে এবার নিলামের মাধ্যমে দল গঠন করা হবে, যা আগামী বুধবার অনুষ্ঠিত হবে।

বিটি/ আরকে

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT