1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

৯টি উন্নয়ন-দাতব্য প্রতিষ্ঠানে অনুদানে মিলবে আয়কর রেয়াত

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫

দেশের ৯টি প্রতিষ্ঠানে দান বা অনুদান দিলে তার ওপর অনুদানদাতাকে কোনো কর দিতে হবে না। অর্থাৎ এই করদাতার অনুকূলে আয়কর থেকে রেয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ নয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দেওয়া অনুদান আয়কর রেয়াত দিয়ে গেজেট জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে থেকে জারি করা এই গেজেটে বলা হয়- জাতীয় রাজস্ব বোর্ড, আয়কার আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নম্বর আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩ এর অনুচ্ছেদ ২ এর দফা (১৩) এর বিধানের আওতায় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে।

জনকল্যাণমূলক উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক দেওয়া দান ও অনুদানকে ওই করদাতার অনুকূলে আইনের অধীনে দেওয়া আয়কর থেকে রেয়াত সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।

Tags: , , , , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT