1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের (ডিজেল) দাম প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা ও মহানগরের বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার জানানো হবে। আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে ভাড়া সমন্বয় সংক্রান্ত এক বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, “ভাড়া নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামীকালই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সরকার ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। এরপরই পরিবহন ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে গত ১৯ এপ্রিল সন্ধ্যায় বিআরটিএ-তে ভাড়া সমন্বয় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকের তিন দিন পেরিয়ে গেলেও ভাড়া নির্ধারণ করে এখনো কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবারের বৈঠকে বিআরটিএ প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছিল। তবে মন্ত্রণালয়ের আজকের বৈঠকের পর সেই অংকে কিছুটা পরিবর্তন আসতে পারে। সব দিক বিবেচনা করে আগামীকাল চূড়ান্ত ভাড়ার তালিকা প্রকাশ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT