1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬% সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬%

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি কমার পর আগস্টে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে ৮১৭ মিলিয়ন ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।

চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্ট মিলিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১.৬১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৪২ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৭.৭৪ বিলিয়ন ডলারের বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৭৫ শতাংশ কমেছে।

রপ্তানিকারকরা যা বলছেন
যুক্তরাষ্ট্রের বাজার নিয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পরিস্থিতি নিয়ে সতর্ক থাকলেও অনেকেই সামনের দিনগুলোতে রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন। তাদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে না বাড়লে এবং দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি ঘুরে দাঁড়াতে পারে।

চট্টগ্রামভিত্তিক তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এইচ কে সি অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম চৌধুরী টিবিএস বলেন, আগের কয়েক মাসের তুলনায় আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে তারা ভালো অর্ডার পাচ্ছেন।

তিনি জানান, ভূরাজনৈতিক উত্তেজনা আর না বাড়লে এবং দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে যুক্তরাষ্ট্রের বাজার ঘুরে দাঁড়ানোর বিষয়ে তারা আশাবাদী।

তবে দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান টিম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারের বর্তমান পরিস্থিতি এখনো আশাব্যঞ্জক নয়। এটি এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বলেন, বর্তমানে যে গতিতে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হচ্ছে, তা আগামী ১২ মাস অব্যাহত থাকলে ২০২৬-২৭ অর্থবছরে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT