1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সোনালী ব্যাংকের দুই ডিএমডিকে জেবিএবির ফুলেল শুভেচ্ছা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

 

সোনালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পাওয়ায় মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)।

রবিবার (১১ অক্টোবর) সকালে সোনালী ব্যাংকে তাঁদের নিজ কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাক আহমেদের নেতৃত্বে নেতারা এ শুভেচ্ছা জানান।

এ সময় জেবিএবির কেন্দ্রীয় কমিটির নেতারা পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাঁদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে জেবিএবির সভাপতি মোস্তাক আহমেদ বলেন, “সোনালী ব্যাংকের মতো দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পাওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব ব্যাংকের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং গ্রাহক আস্থা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”

তিনি আরও বলেন, ব্যাংক খাতের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ, সৎ ও দায়িত্বশীল ব্যাংকারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা তাঁদের নতুন দায়িত্বে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ব্যাংকের অগ্রযাত্রায় অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেবিএবি, সোনালী ব্যাংক পিএলসি, সাধারণ সম্পাদক, মো: শাহে আলম, যুগ্ম আহবায়ক, ইদ্রিস মিয়া, যুগ্ম আহবায়ক, কামরুজ্জামান ইমরান,
সহ সভাপতি নকিব উদ্দীন, এ এইচ এম খোরশেদ শামিম আক্তার প্রমুখ।

এন/আই

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT