1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬ জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ: সিএমপির সার্জেন্ট মুজাহিদুল বহিষ্কার শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ শ্রমিক আন্দোলনে স্থবির গাজীপুর: কিস্তি আর সংসার নিয়ে সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা পোশাক বিক্রিতে নতুন চমক, ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ করল গ্যাপ চারমুখী চাপে দেশের পোশাকশিল্প: উত্তরণের উপায় নিয়ে সংলাপ বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা নক্স ও স্টোকস পরিবারের সদস্য। ছুটির মৌসুমের শুরুতে আনন্দঘন এক মাছ ধরার ভ্রমণ শেষ করে পরিবারের বাকি সদস্যদের কাছে ফেরার পথে তারা এই দুর্ঘটনার কবলে পড়েন। নিহতদের পরিবারের পক্ষ থেকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এপিকে পাঠানো এক ই-মেইল বার্তায় শোকসন্তপ্ত পরিবার দুটি জানায়, তারা যে কাজটি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেটি করতে গিয়েই তাদের প্রিয়জনরা প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার সূত্রপাত হয় স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে। আলাবামার মোবাইল এলাকার আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোস্টগার্ডের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যোগাযোগ হারানোর কিছুক্ষণ আগেই পাইলটকে গালফপোর্ট-বিলোক্সি আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথ নিয়ন্ত্রক ওই এলাকায় বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া সম্পর্কে সতর্ক করেছিলেন। কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে এপি।

ফ্লাইটঅ্যাওয়ারের উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় উড়ছিল উড়োজাহাজটি। একপর্যায়ে সেটি মেঘের নিচের স্তরের উপরে থাকা অবস্থায় দ্রুত নিচে নামতে শুরু করে এবং ডান দিকে মোড় নেয়। ৫০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত পাইলট স্টিভেন অ্যারোইয়ো জানান, উড়োজাহাজটির গতিবিধি অত্যন্ত অস্বাভাবিক ছিল। তার মতে, যানে বড় কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল বলে ধরে নেয়া যায়।

তবে বোয়িংয়ের সাবেক নিরাপত্তা প্রকৌশলী ও বিমান চলাচল বিশেষজ্ঞ টড কার্টিস কিছুটা ভিন্ন মত দিয়েছেন।

তিনি জানান, আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে আপাতদৃষ্টিতে অস্বাভাবিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে কার্টিস আবহাওয়ার ঝুঁকির দিকটি উল্লেখ করেছেন। তার ভাষ্যমতে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে বৃষ্টিপাতের কারণে বিমানের গায়ে বিপজ্জনকভাবে বরফ জমতে পারে, যা যন্ত্রপাতির ভুল পাঠ বা উড্ডয়নক্ষমতা কমিয়ে দেওয়ার মতো ঝুঁকি তৈরি করে। বিধ্বস্ত উড়োজাহাজটিতে কোনো ডি-আইসিং বা বরফ নিরোধক ব্যবস্থা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি উড়োজাহাজের উড্ডয়নক্ষমতাও কমে যেতে পারে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT