1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬ জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ: সিএমপির সার্জেন্ট মুজাহিদুল বহিষ্কার শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ শ্রমিক আন্দোলনে স্থবির গাজীপুর: কিস্তি আর সংসার নিয়ে সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা পোশাক বিক্রিতে নতুন চমক, ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ করল গ্যাপ চারমুখী চাপে দেশের পোশাকশিল্প: উত্তরণের উপায় নিয়ে সংলাপ বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

চারমুখী চাপে দেশের পোশাকশিল্প: উত্তরণের উপায় নিয়ে সংলাপ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

পোশাকশিল্প বর্তমানে চার ধরনের কঠিন চাপের মুখোমুখি রয়েছে। এগুলো হলো—রপ্তানি বাজারের চাহিদা হ্রাস, পণ্যের নিম্নমুখী বৈশ্বিক মূল্য, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়। এই প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পের টিকে থাকার মতো দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। বুধবার রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপের বিষয় ছিল ‘পোশাক খাতে শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী?’

নতুন ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরি কাঠামোকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এর ফলে বাংলাদেশের মজুরি কাঠামো ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগী দেশগুলোর কাছাকাছি পৌঁছেছে। বর্তমান বাস্তবতায় শ্রমিকদের এটি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। সংলাপের শুরুতে ফাহিম মাশরুর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের আমদানি তথ্য বিশ্লেষণ করে দেখান যে, বাংলাদেশের পণ্যমূল্য ও রপ্তানি প্রবণতা প্রতিযোগী দেশগুলোর তুলনায় চাপের মুখে রয়েছে। এজন্য বর্তমান মজুরি সংকটকে কেবল মালিক-শ্রমিক দ্বন্দ্ব হিসেবে না দেখে এসব বিষয় একসঙ্গে বিবেচনা করতে হবে বলেও জানান তারা। সংলাপের শুরুতে ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের আমদানি তথ্য তুলে ধরে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি ও পণ্যমূল্যের প্রবণতা ব্যাখ। সামগ্রিক বাস্তবতা বিবেচনায় শ্রমিকদের এই মজুরি মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা।

ফাহিম মাশরুর আরও জানান, ২০২৩ সালে যখন ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল, তখন গ্রেডভেদে প্রায় ৫৫ শতাংশ মজুরি বৃদ্ধি পায়। সে সময় ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকায় পৌঁছালে (১৫-১৬ শতাংশ সমন্বয়) শিল্প মালিকরা সেই বাড়তি খরচ সামাল দিতে পেরেছিলেন। কিন্তু গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান মাত্র ১ দশমিক ৭ শতাংশ সমন্বিত হয়েছে, যা পরিস্থিতি জটিল করে তুলেছে। সে সময় রপ্তানিকারকদের ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে প্রায় ১১৮ টাকায় (প্রায় ১৫-১৬ শতাংশ) সমন্বয় হওয়ায় শিল্প সেই বাড়তি ব্যয়ের একটি বড় অংশ সামাল দিতে পেরেছিল।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বর্তমান মজুরি বোর্ড প্রক্রিয়ার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, মজুরি নির্ধারণের বর্তমান পদ্ধতি আদর্শ নয়, কারণ শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে। এ কারণে কোনো পক্ষই সিদ্ধান্ত পুরোপুরি মেনে নিতে পারে না। তাই তিন বা পাঁচ বছর পরপর নয়, বরং প্রতি বছর মূল্যায়নের ভিত্তিতে মজুরি সমন্বয়ের একটি স্থায়ী ও বৈজ্ঞানিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

র‍্যাপিড-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক পোশাকশিল্পের ওপর অর্থনীতির অতিমাত্রায় নির্ভরশীলতাকে উদ্বেগের কারণ হিসেবে দেখেন। তিনি জানান, সরকার দীর্ঘদিন পোশাক খাতকে অগ্রাধিকার সুবিধা দিলেও চামড়া বা অন্যান্য রপ্তানিখাতের প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। বর্তমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। সংলাপে আরও বক্তব্য রাখেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি ড. রুবানা হক, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, লেখক ও মানবাধিকারকর্মী ফিরোজ আহমেদ এবং ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবায়াত সারওয়ার।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT