1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি সৌদি লিগে রোনালদোর হ্যাটট্রিক, মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে সিলেটের শ্রমিক হাটে কাজের সন্ধানে বাড়ছে দিনমজুরদের ভিড় তাহসিফ সাউরির মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ: চরম ঝুঁকিতে যাত্রী ও চালক পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মকর্তাদের গাড়ি জ্বালানি খরচে বড় কাটছাঁট ডিএসসিসির নেতানিয়াহুর জোট ছাড়ল ইউটিজে, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জাপান সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নাগোয়ায় অবস্থিত টয়োটার বিখ্যাত মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানায় গাড়ির সংযোজন বা অ্যাসেম্বলি প্রক্রিয়া ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

পরিদর্শনের সময় টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিইও মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার শিনিচিরো ওতসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT