1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি লিগে রোনালদোর হ্যাটট্রিক, মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে সিলেটের শ্রমিক হাটে কাজের সন্ধানে বাড়ছে দিনমজুরদের ভিড় তাহসিফ সাউরির মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ: চরম ঝুঁকিতে যাত্রী ও চালক পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মকর্তাদের গাড়ি জ্বালানি খরচে বড় কাটছাঁট ডিএসসিসির নেতানিয়াহুর জোট ছাড়ল ইউটিজে, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শ্রীমঙ্গল যুবদল আহ্বায়ক বহিষ্কৃত

পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) মরদেহ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছিল, তার মাত্র ৫০ গজ দূর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি খুঁজে পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল। তিনি জানান, ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের এক ব্যক্তির সঙ্গে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। পরবর্তীতে তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা সম্ভব নয়। পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কিনা তা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করছে সংস্থাটি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT