1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে দেশজুড়ে কাজ করবে বাংলাদেশ পাঠাগার আন্দোলন বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় যুবদল নেতা কারাগারে ‘উদ্যোগ’ ঋণে প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর সতর্কবার্তা ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৭ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি জসিম পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের অতি-বলপ্রয়োগ বন্ধে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান ফ্রান্সে বিশাল বিক্ষোভ: রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজে আমিরের অংশগ্রহণ নতুন বলে হাসানের জোড়া আঘাত, ম্যাচে ফিরছে বাংলাদেশ

জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বটমস

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। রাজ্যের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস। সাবেক আটলান্টা মেয়র বটমস তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও ধনকুবের রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন। জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের উত্তরসূরি হওয়ার লড়াইটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে নিজের প্রচারণা চালাতে জ্যাকসন ব্যক্তিগত সম্পদ থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছিলেন।

নির্বাচনি প্রচারণার সময় রিপাবলিকান শিবির বটমসের মেয়র থাকাকালীন আটলান্টার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে তার তীব্র সমালোচনা করে।

তবে এ ধরনের অভিযোগ নাকচ করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বটমস বলেন, আটলান্টাকে একটি ভয়ংকর জায়গা হিসেবে উপস্থাপন করা দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক কৌশল। এর আগে ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী স্টেসি অ্যাব্রামস ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। তবে এবার বটমসের বিজয়ের মাধ্যমে জর্জিয়ায় টানা তৃতীয়বার গভর্নর পদে কোনো কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দেওয়ার ধারা সফল হলো।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বটমসের এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অঙ্গরাজ্যটির উল্লেখযোগ্যসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটার। বিশেষ করে আগাম ভোট গ্রহণের সময় তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনি ফলাফলে ব্যাপক প্রভাব ফেলেছে। উল্লেখ্য যে, মেয়াদসীমার কারণে আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে বর্তমান গভর্নর ব্রায়ান কেম্প তার পদ থেকে বিদায় নেবেন।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT