1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় যুবদল নেতা কারাগারে ‘উদ্যোগ’ ঋণে প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর সতর্কবার্তা ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৭ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি জসিম পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের অতি-বলপ্রয়োগ বন্ধে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান ফ্রান্সে বিশাল বিক্ষোভ: রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজে আমিরের অংশগ্রহণ নতুন বলে হাসানের জোড়া আঘাত, ম্যাচে ফিরছে বাংলাদেশ ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ

শিল্পে বহিরাগত ঠেকাতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরের পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে উৎপাদন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ। একই সঙ্গে শিল্পাঞ্চলে বহিরাগতদের উসকানিমূলক তৎপরতা প্রতিরোধ ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সংগঠনটি। গত মঙ্গলবার গাজীপুর প্রেস ক্লাবে ‘চলমান শ্রম অসন্তোষ নিরসন এবং শিল্প ও শ্রমিকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ো হয়। ‘চলমান শ্রম অসন্তোষ নিরসন এবং শিল্প ও শ্রমিকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় করণীয়’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্ব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক তমিজ উদ্দিন তনু। তিনি বলেন, দেশের অর্থনীতি ও পোশাক শ্রমিকদের জীবিকা রক্ষায় কারখানার উৎপাদন সচল রাখা এখন সবচেয়ে জরুরি। শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বহিরাগত বা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক ও সচেতন থাকতে হবে। তমিজ উদ্দিন তনু আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে সংঘাতের পথ ত্যাগ করে কাজে ফেরা প্রয়োজন। এ সময় তিনি সরকার গঠিত মজুরি বোর্ডের ওপর আস্থা রেখে আলোচনার মাধ্যমে যৌক্তিক মজুরি নির্ধারণের ওপর গুরুত্ব দেন।

সংগঠনটির পক্ষ থেকে সরকারের কাছে জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে শ্রমিকদের জন্য ন্যায়সংগত মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে চলমান মামলা, গ্রেপ্তার ও দমন-পীড়নের পথ পরিহার করে তাদের সঙ্গে মানবিক আচরণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, ভয়ভীতি বা বলপ্রয়োগ নয়, বরং পারস্পরিক সম্মান ও আস্থার পরিবেশ তৈরি করেই শ্রমিকদের কাজে ফেরাতে হবে। সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে কারখানায় কাজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম, আজিজুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT