1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় যুবদল নেতা কারাগারে ‘উদ্যোগ’ ঋণে প্রতারণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর সতর্কবার্তা ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৭ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি জসিম পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের অতি-বলপ্রয়োগ বন্ধে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান ফ্রান্সে বিশাল বিক্ষোভ: রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজে আমিরের অংশগ্রহণ নতুন বলে হাসানের জোড়া আঘাত, ম্যাচে ফিরছে বাংলাদেশ ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ

ইরান: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর মার্কিন প্রচেষ্টা উলটো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতির জন্যই চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব। তেহরানে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

ইরানি সংবাদ সংস্থা ফার্সের বরাতে হোসেইন তাইয়েব বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলের ভেতরে পরিবর্তন শুরু হয়েছে। অচিরেই বিভিন্ন ক্ষেত্রে এর বড় ধরনের প্রতিফলন দৃশ্যমান হবে।’ তার মতে, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ও প্রভাব বিস্তারের যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুদ্ধ ও বেসামরিক মানুষের ওপর হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের সাম্প্রতিক আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতেরই প্রতিফলন। বিদেশের সামরিক অভিযানে বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

বাণিজ্যিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তাইয়েব বলেন, মধ্যপ্রাচ্যের সামাজিক বাস্তবতা পরিবর্তনের এই চেষ্টা উলটো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে এবং দেশ দুটিতে যুদ্ধের প্রতি জনঅসন্তোষ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT